সোমবার, মার্চ ২৩, ২০২৬

হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট:

দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল(কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জানুয়ারী) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মহাজনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে সকালে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর জাহান বেগম, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী সহ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে ৬শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত