রবিবার, মে ১০, ২০২৬

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গুইমারা থানার ওসি আরিফুল আমিন

আপডেট:

স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলা পুলিশ জানুয়ারি’২৪ মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃত স্বরূপ জেলার অপরাধ পর্যালোচনা ও মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আরিফুল আমিন খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এবং শ্রেষ্ঠ এসআই হিসেবে জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ শাহনেওয়াজ, এর হাতে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
এসময় জেলার অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুল আমিন বলেন, পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে টিম গুইমারা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করে যাবো,মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত