সোমবার, মার্চ ২৩, ২০২৬

কাউনিয়ারচর বাজার মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপডেট:

 

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

বিজ্ঞাপন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজার মাদ্রাসায় ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন ১লা মার্চ শুক্রবার বাদ ইশা কাউনিয়ারচর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মুল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রাজিবপুর সরকারি কলেজ এর অবসর প্রাপ্ত প্রভাষক আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহজাহান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী কোনাবাড়ী গাজীপুর মহানগর ও বিশিষ্ট সমাজ সেবক ডাংধরা ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফুলমিয়া বিশিষ্ট ব্যবসায়ী কোনাবাড়ী গাজীপুর।
আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী গাজীপুর এর বিশিষ্ট ব্যবসায়ী স্বপন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাপ জামান, বিশিষ্ট ব্যবসায়ী হৃদয় হাসান,কামরুল হানান, জিহাদ হাসান, জসিম উদ্দিন, আতাউর রহমান সরকার, লিটন দেওয়ান, শাহাদত হোসেন, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, রাসেল ফকির, রাজিব মন্ডল, প্রমুখ।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নুরী। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা শিহাব উদ্দিন বাবুপুরী।

বিজ্ঞাপন

হাজার হাজার মুসল্লী মাহফিলে অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সফল হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান শেখ বলেন, ইসলামের পথে এবং জন সাধারণে পাশে সব সময় আছি, থাকবো এবং আজীবন থাকতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত