সোমবার, মার্চ ১৬, ২০২৬

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ২৫.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

গতানুগতিক প্রতিবছরের মত ইতিহাস না লিখে এবার বঙ্গবন্ধু কে নিয়ে কিছু বিতর্কের জবাব দেবো ভেবে সরাসরি মস্তিষ্ক নিসৃত কথাগুলো কম্পোজ করতে বসলাম! প্রিয় পাঠক, কিছু প্রশ্ন টকশোতে শুনতে পাই এবং বঙ্গবন্ধুর পক্ষে পরিচিত লোকটা যে উত্তর দেন তা আমার মনো পূত হয় না!

 

প্রশ্ন ঃ

ক. ৭ ই মার্চ দশ লক্ষ লোক রেসকোর্সে পেয়ে ও বঙ্গবন্ধু কেন স্বাধীনতা ঘোষণা করেন নাই?

উত্তর ঃ # বঙ্গবন্ধু জানতেন সরাসরি স্বাধীনতা ঘোষণা করলে ১৯১৯ সালে পাঞ্জাবের অমৃতসরে ডঃ মানিক কে গ্রেফতারের প্রতিবাদে যে জনসভা হয়েছিলো জানি ওলা বাগ স্টেডিয়ামে ব্রিগেডিয়ার ডায়ারের নির্দেশে তিন গেটে মেশিনগান বসায়ে ব্রাশ ফায়ারে সব উপস্থিত জনতাকে হত্যা করা হয়েছিলো, মেজর জেনারেল টিক্কা বসে আছে এমন একটা সুযোগ নিতে!

Ref ঃ Withness to surrender by মেজর সিদ্দিক সালিক একই কথা লিখেছেন তার উল্লেখিত বইয়ে। তিনি ইয়াহিয়ার প্রেস সেক্রেটারি হিসাবে টিক্কা খানকে

প্রশ্ন করেছিলেন, “মুজিব স্বাধীনতা ঘোষণা করলে কি করবে? টিক্কা বলেছিলেন, নির্দেশ আছে, রক্তগঙ্গা বহিয়ে দেবো, শাসন করার ও কেউ থাকবে না শাসিত হওয়ার জন্য ও কেউ থাকবে না!

##. বঙ্গবন্ধু বিছিন্নতাবাদী আখ্যা নিয়ে বিশ্বের সহানুভূতি বঞ্চিত হতে চান নাই বরং পশ্চিমাদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চেয়েছিলেন। উনি জানতেন ভূট্টা ইয়াহিয়া বেশীদিন অপেক্ষা করবে না,আঘাত হানবে সেদিন এসে গেলো ২৫ শে মার্চ! বঙ্গবন্ধু ক্ষণজন্মা পুরুষ ছিলেন তাইতো তিনি বিশ্ব নেতা। কে কোথায় যাবে কোথায় যোগাযোগ করবে ব্রিফিং করেছিলেন!

 

প্রশ্ন ঃ বঙ্গবন্ধু কেন পালিয়ে গেলেন না? মাও সে তুং লেনিন রা পালিয়ে ছিলেন উনি কেন পালালেন না? প্রশ্ন কারী ছিলেন মাহমুূদুর রহমান মান্না (বাসদ)।

উত্তর ঃ # মাও সে তুং, লেলিন গনতান্ত্রিক আন্দোলনের নেতা ছিলেন না Under Ground নেতা ছিলেন। বঙ্গবন্ধু গনতান্ত্রিক নেতা ছিলেন!

## নেতা তার জনগন ফেলে কখন ও পালায় না!

বিবিসি সাংবাদিক প্রশ্ন উত্তরে ” আপনি কেন ভারতে পালিয়ে গেলেন না?

বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, ভারত কেন আমি বিশ্বের যেকোন দেশে পালিয়ে যেতে পারতাম! আমি কেন পালিয়ে যাব আমার জনগণকে বন্দুকের নলের সামনে রেখে? দরকার হয় জীবন দেবো তবু পালাবো কেন? নেতা কখও পালায় না

 

প্রিয় পাঠক, আপনি মুসলমান হলে কুরআনের তর্জমা শুনুন রোজ ফযর নামাজের পর অনেক ভুল ধারনা আপনার ভেঙে যাবে।

আপনি ১৯৭১ সালে পূর্বপাকিস্তানে থাকা পাকিস্তানি লেখক দের বই পড়ুন, স্বাধীনতার ঘোষণা সহ বঙ্গবন্ধু কে জানতে পারবেন এসব বই থেকে —

রাওফরমানের How Pakistan got devided?

Z A Khan এর The way it was. Z A Khan বঙ্গবন্ধু কে গ্রেফতার করতে এসে বঙ্গবন্ধু কে স্বাধীনতা ঘোষণা করতে দেখেছেন, জিয়া কে নয়, জিয়া তখন বঙ্গবন্ধুর আদেশ অমান্য করে চিটাগং সোয়াত শীপ থেকে অস্ত্র খালাস করেন ২৫ শে মার্চ লেট নাইট থেকে ২৭ শে মার্চ রাত সাড়ে সাতটা পর্যন্ত। তার সামনেই ২০০ বাঙালি অস্ত্র খালাসের বাঁধা দান কারীকে পাক নেভাল তিন নং জেটিতে হত্যা করে! ঘোষক জিয়া did not revolt!

জিয়া যে বাঙালি সেপাইদের জোর করে একদিন আটকায় রাখেন অভুক্ত ভাবে অস্ত্র খালাস করাতে তাদের ও দুই নাম্বার জেটিতে হত্যা করে অস্ত্র খালেসের পর! জিয়া অস্ত্র খালাস করে পাকিস্তানিদের বুঝে দিয়ে পাকিস্তানের চাকুরী ঠিক রেখে ট্রুপস নিয়ে চিটাগং শহরের দিকে রওয়ানা হন! তখন চিটাগং শহর রক্ষার জন্য “মেজর রফিক” যুদ্ধ করে চলছেন প্রাণপনে, মেজর জিয়া তার সাহায্যে এগিয়ে যুদ্ধে যোগদান করেন নাই! বরং চিটাগং শহর ছেড়ে যেয়ে তিনি তাবু গেড়েছিলেন! Ref : A tale of millions, মেজর রফিক। তিনি আরও বলেছেন তার বইয়ে,”Zia was freedom fighter by chance”. জিয়া এই বই প্রকাশনার সময় ক্ষমতায় কিন্তু প্রতিবাদ করতে পারেন নাই!

 

পড়ুন ঃ মেজর সিদ্দিক সালিকের (যিনি ইয়াহিয়া খানের পূর্ব পাকিস্তান প্রেস ছিলেন) Witness to surrender.

এয়ার কমডোর আজগার খানের Majority is Power.

যিনি বলেছিলেন, মুজিব কে ক্ষমতা দেয়া এক মাত্র সমাধান। জেল খেটেছেন পুরা ৭১/৭২ সাল।

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজে কুরআনের তর্জমা শুনেন রোজ। হাদিস লেখা হয়েছে নবী করীম সঃ মৃত্যুর ২০০ বছর পর! হাদিস শুরু যিনি করেন তিনি মুয়াবিয়া যিনি হযরত ওসমান আলী রাঃ কে হত্যা করান। হাসান কে বিষ প্রয়োগ করেন। তার ছেলে ইয়াজিদ হোসেন কে কারবালায় হত্যা করে!

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত