জুবায়ের আহমাদ জুয়েল, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৭নং মুশুলী ইউনিয়ন শাখার উদ্যোগে মাওলান মামুনুল হক এর মুক্তি কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৭নং মুশুলী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও উপজেলা সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা জোবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দলটির ঢাকা মহানগর বায়তুল মাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নের পায়তারা গ্রহণ করেছে কিন্তু মাওলানা মামুনুল হক কঠোর বিরোধিতা করার করনেই তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে, আমরা মাওলানা মামুনুল হকের দ্রুত মুক্তি কামনা করছি। যদি অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়া না হয় তাহলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা সভাপতি মাওলানা আকরাম হুসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাও. জামাল উদ্দীন, সহকারী শিক্ষক হাফেজ আবুল হুসাইন, পূর্ব নয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাও. মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাধারণ সম্পাদক কাউছার আহমদ (প্রমুখ)।



