মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

পথচারিদের মাঝে হাবিব হাসানের পানি ও খাবার স্যালাইন বিতরণ

আপডেট:

চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ ঢাকার জনগণ। এই তাপদাহে ঢাকার পথচারী, রিক্সা শ্রমিক ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষের পাশে স্বস্তি দিতে আজ রবিবার (২৮শে এপ্রিল ২০২৪), উত্তরায় লতিফ এম্পোরিয়ামের সামনের আশে পাশের এলাকায় সকাল ১১.০০ টা হতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

বিজ্ঞাপন

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, ঢাকার চলমান এই তাপদাহে আমাদের সকলকে নিজের ও নিজের পরিবারের প্রতি যত্নবান ও স্বাস্হ্যবিধি মেনে সকলকে বাইরে বের হতে আহ্বান করেন।

এই তাপদাহে আমার পাশাপাশি আপনারাও ঢাকার বিভিন্ন প্রান্তে খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক ও শ্রমজীবি মানুষের পাশে থাকতে বলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত