ওয়াসিল ইবনু আবদুল আ’লা (রহ.) ….. আবূ হুরায়রাহ্ ও হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিত। তারা বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা’আলা জুমু’আর দিন সম্পর্কে আমাদের পূর্ববর্তীদের ভ্রষ্টতায় রেখেছিলেন, সুতরাং তা ইয়াহূদীদের জন্যে ছিল শনিবার এবং নাসারাদের জন্যে রবিবার। এরপর আল্লাহ তা’আলা আমাদেরকে জুমু’আর বিষয়ে সঠিক পথপ্রদর্শন করেছেন এবং আমাদের জন্যে জুমু’আর দিন শুক্রবার, ইয়াহুদীদের জন্যে শনিবার এবং নাসারাদের জন্যে রবিবার ঠিক করলেন। অনুরূপভাবে তারা কিয়ামাতের দিনেও আমাদের অনুসারী হবে। আমরা দুনিয়ায় অবস্থানের পরিপ্রেক্ষিতে হব তাদের পশ্চাৎবর্তি এবং কিয়ামাতের পরিপ্রেক্ষিতে হব তাদের অগ্রবর্তী; যা সৃষ্টির পূর্বে তাদের জন্যে ঠিক হয়েছে …
সহীহ: মুসলিম (১/৩২৯/১৮৬), ইবনু মাজাহ ১০৮৩, নাসায়ী’র “সুনানুল কুবরা” ১৬৫৫, মুসনাদে আহমাদ ১৪৩০৫।
হাদিস থেকে
আপডেট:

