দৈনিক সকালের কন্ঠ:সংবাদ দাতা
আমির হোসেন
জার্মানী
বিদেশে এসে অনেকে অনেক কষ্টে বড় অংকের টাকা-পয়সা রুজি করছেন। এই কষ্টের কোটি কোটি টাকা খরচ করে গ্রামে কখনও বড় বড় বাড়ি বানাবেন না। এই বাড়ি কখনও আপনার কোন আয়ের উৎস হবে না।
এর চেয়ে বরং এই টাকা দিয়ে মানুষের আনাগোনা আছে এমন জায়গায় একটি জায়গা কিনুন, দুটি দোকান করুন, পারলে গ্রামের পাশে বাজার, গঞ্জ, উপজেলা শহর অথবা জেলা শহরে কিছু জায়গা কিনুন। সেখানে বাসা-বাড়ি অথবা দোকানপাট করুন। এটি আপনার একটি ভাল আয়ের উৎস হবে।
পারতপক্ষে সবাইকে টাকা ধার দেবেন না। এমনকি বাউন্ডুলে মার্কা মায়ের পেটের ভাইকেও না। এমনকি শালা-সম্বন্ধীকেও না। কারন আপনি বিদেশে আছেন বলে এখন টের পাচ্ছেন না। বিদেশ থেকে দেশে গিয়ে যখন আপনি পাওনা টাকা ফেরত চাইবেন তখন দেখবেন অতি আপনজনও চোখের পলকে আপনার শত্রু হতে বিলম্ব করছে না। আরেকটি কথা বিদেশে আছেন বলে যত্রতত্র পানির মত টাকা-পয়সা খরচ করবেন না। দেশে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে খরচের খাতা সীমিত রাখুন।
বিয়েশাদী থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে খরচ কমিয়ে পরিবারের শিক্ষাদীক্ষায় অধিক টাকা খরচ করুন। এগুলো আপনার পরিবারকে স্বাবলম্বী করবে। এতে আপনি বিপদমুক্ত হবেন।


