রবিবার, আগস্ট ৯, ২০২৬

ইতালির ত্রিয়েস্তে শতাধিক বাংলাদেশি যুবকের মানবেতর জীবন, অনিশ্চয়তা ও স্বাস্থ্যঝাঁকির মুখে পড়েছেন অভিবাসীরা

আপডেট:

অনলাইন ডেস্ক:ইতালির বন্দরনগরী ত্রিয়েস্তে (Trieste) আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন ২০ থেকে ২২ বছর বয়সী বহু বাংলাদেশি যুবক। আইনি জটিলতা, পুলিশের দীর্ঘসূত্রতা এবং স্থানীয় ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে চরম অনিশ্চয়তা ও স্বাস্থ্যঝাঁকির মুখে পড়েছেন তারা।গত জুন মাস থেকে ত্রিয়েস্তে অঞ্চল থেকে অভিবাসীদের অন্যান্য জায়গায় স্থানান্তর করার প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে শত শত অভিবাসী এখন শহরের খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। থাকার উপযুক্ত জায়গা না থাকায় পার্ক ও রাস্তার ধারেই তারা দিন কাটাচ্ছেন।অভিবাসন সংক্রান্ত প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের অ্যাপয়েন্টমেন্ট (Appointment) পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অনেককে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। অ্যাপয়েন্টমেন্টের এই দীর্ঘসূত্রতার কারণে তাদের আইনি পরিচয়পত্র মেলার বিষয়টি ঝুলে রয়েছে, যা তাদের দিন দিন আরও বেশি অনিশ্চয়তা ও দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে।মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, ​খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করার ফলে এসব যুবকরা চরম স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়ত মশা, মাছি এবং এমনকি ইঁদুরের কামড়ের মতো বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের, যা বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।পরিস্থিতির ভয়াবহতা ফুটে ওঠে স্থানীয় সেবা সংস্থাগুলোর পরিসংখ্যানে। ‘কাসা দঙ্ক’ (Casa Donk) নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার চিকিৎসকরা জানিয়েছেন, গত দুই বছরে তারা ত্রিয়েস্তে শহরে প্রায় ১০,০০০ অভিবাসীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছেন।এমন প্রতিকূল ও করুণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি যুবকরা ভেঙে পড়েননি। ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ এবং স্থানীয় কিছু দাতব্য কেন্দ্রের সহায়তায় তারা যতটা সম্ভব নিজেদের পরিচ্ছন্ন ও সুস্থ রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে দেখছেন এবং অতি দ্রুত অভিবাসন প্রক্রিয়া সহজ করে এদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত