শুক্রবার, মার্চ ২০, ২০২৬

দুই টেস্ট সিরিজ আগে যাবে সাম্য, শাওন, শান্তরা

আপডেট:

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২১ আগস্ট শুরু হবে সিরিজটি। ওই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর নেতৃত্বাধীন দলের। কিন্তু দেশে নিরাপত্তা শঙ্কার কারণে কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। যে কারণে এগিয়ে আনা হয়েছে পাকিস্তান সফর। জাতীয় দলের ক্রিকেটাররা আগামী ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৪-১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবেন। পিসিবি বলেছে, ‘ক্রীড়া শুধু প্রতিযোগিতা এবং হার-জিত নয়। এটা বন্ধুত্বও বটে। আমরা আশা করছি, কদিন বেশি অনুশীলন করতে পারলে তাদের ক্রিকেটাররা সেরাটা দেখাতে পারবে। বিসিবি আমাদের প্রস্তাবে সাড়া দেওয়ায় আমরা আনন্দিত।ক্রিকেটাররা এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন। কিন্তু হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না। তাদের দূতাবাস থেকে বাংলাদেশ সফরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিসিবি জানিয়েছে, কোচিং স্টাফরা দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন, ‘কোচিং স্টাফদের এই পরিস্থিতিতে আমরা জোরাজুরি করতে পারছি না। কারণে ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজধানীর অধিকাংশ পুলিশ স্টেশন এখনও পুরোপুরি কার্যক্রম চালু করেনি। সেজন্য আমরা আগেভাগে দল পাকিস্তানে নেওয়ার চেষ্টা করছি।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত