শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ভারতকে সতর্ক করলেন উপদেষ্টা

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিখ ঃ ১২.০৮.২০২৪

 

বিজ্ঞাপন

সন্মানিত উপদেষ্টা “নাহিদ ইসলাম” তার প্রথম দেয়া সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স কে, ভারত কে সতর্ক করে বলেন, ” ভারতের উচিত তাদের পররাষ্ট্র নীতির দিকে নজর দেয়া তা না হলে তারা পুরা দক্ষিণ এশিয়ার সমস্যা হয়ে দাড়াবে (যুগান্তর ১২.০৮.২৪)!” দারুন বলেছেন মাননীয় উপদেষ্টা! অনেকে হাততালি দিবেন, অনেকে বাঘের বাচ্চা বলবেন! কিন্তু জনগন তো ঘুমাতে পারছে না, লুট পাট ঘর-বাড়ী দোকান পাট জমি জিরাত দখল নিয়ে তো কিছু বললেন না? হুশিয়ার করলেন না, ” সংখ্যা লঘূর ঘরবাড়ী আক্রান্ত হলে, ভূমিদস্যুতায় লিপ্ত হলে, দখলদারিত্ব চোখে পড়লে তাকে ছাড় দেয়া হবে না!” সরকার গঠিত হয়েছে কিন্তু জনগণের জন্য আশ্বাস বানী কই? মাননীয় প্রধান উপদেষ্টা ভারতকে যে সতর্ক বানী দিয়েছেন তার উপরে গতানুগতিক বাকী উপদেষ্টাদের একই কথার পুনরাবৃত্তি প্রয়োজনীয়তা ই বা কতটুকু? জনগন নির্ঘুম রাত কাটাচ্ছে, কারো ঘর ভেঙে নিচ্ছে, কারো দোকান,কারো টিনের চালা থেকে টিন খুলে নিচ্ছে, তাদের জন্য আশ্বাস বানী কই?

শুধু ভারতের পিছে লেগে থাকলে জনগনের কঠিন হৃদয় কি শীতল হবে?

 

প্রিয় পাঠক, বাংলাদেশ স্বাধীন হয়েছিলো ১৯৭১ সালে কিছু নীতিমালা নিয়ে যার বিদেশ নীতি ছিলো “জোট নিরপেক্ষতা” ( সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়)! এজন্য বিগত সরকারকে বৃহৎ শক্তিগুলো তার দিকে টানতে চাইলে ও তাতে তিনি সাড়া দেন নাই! বিগত সরকার ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে চীনের কাছ থেকে সাবমেরিন কিনেছেন, তুরস্কের সাথে অস্ত্র, আমেরিকার শর্তযুক্ত অস্ত্র বিক্রি চুক্তিতে আবদ্ধ হতে হয় বলে যুদ্ধ বিমান এফ – ১৬ বাদ দিয়ে ফ্রান্সের সাথে রাফেল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেন! তুরস্কের ড্রোন। কোথাও ভারত কে প্রধান্য দেয়া হয় নাই! ১৯৭২/৭৩ সালে সম্ভবতঃ O I C সন্মেলনে পাকিস্তান যান “মুজিব”, ইন্দিরা গান্ধীর নিষেধ উপেক্ষা করে! জিয়াউর রহমান সাহেব নিজে উপস্থিত হয়ে “মোরার জা দেশাইকে” অভিনন্দন জানিয়েছেন!

 

যে ভারতের কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ আদা রপ্তানি বন্ধ করলে হাজার টাকা কাঁচা মরিচের কেজি উঠে যায় তাকে সবার সতর্ক করার কি দরকার তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আসে না! পররাষ্ট্র নীতি ‘নিজ নীতি স্বার্থ” মত এগিয়ে যান বাগাড়ম্বর তো বিগত রাজনৈতিক দলগুলো করতো, আপনারা তো রাজনৈতিক দলের লোক না তা হলে সস্তা বাহবা কুড়াতে চান কেন? জনগণের নিরাপত্তা দিন, যা কিছু অর্জন ধ্বংস হয়েছে অর্থাৎ নগদ সরকারি তহবিলে অর্থ আসে সেগুলো মেরামত করুন, রিজার্ভ শূন্যের কোঠায় তা ভারতের সাথে পাল্লা দিয়ে ৭৫৬ বিলিয়ন ভারতের মত করুন, ভারত বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্হা S – 400 কিনেছে রাশিয়া থেকে মার্কিন নিষেধাজ্ঞা না শুনে তা কেনার তাকত বৃদ্ধি করুন! তা হলে ভারত জব্দ হবে, বাগাড়ম্বরে এদেশের কিছু অবুঝ গরীব ধর্মীয় লেবাসধারীর হাততালি পাবেন, আপনার দিকে তাকিয়ে থাকা জনগণের পেটে খাবার আসবে না! সন্মানিত ডাক তার টেলিযোগাযোগ উপদেষ্টা, টেলিফোনর কল রেট কমিয়ে দিন, ইন্টারনেট রেট কমিয়ে দিন, ইন্টারনেট সময় সীমা তুলে দিন, ইন্টারনেট এই আছে এই নাই এমন চতুরতা নেট বিক্রি যারা করছে, গ্রামীণ, বাংলা লিংক ইত্যাদি তাদের Continuation of net density নিশ্চিত করুন! সম্ভবত টেলিটক মোবাইল সরকার নিয়ন্ত্রণাধীন, তার নেট ও কল রেট কমালেই প্রাইভেট কোম্পানি গুলো বাধ্য হবে তাদের কল রেট কমাতে।

 

সন্মানিত উপদেষ্টা, ভারত চীন বিশ্বের বৃহৎ শক্তিগুলোর দুটো আমাদের দু’দিকে। চীন ৩য় ও ভারত ৬ ষ্ঠ শক্তি! ভারতের ৩৬ টা অঙ্গ রাজ্যের অনেক রাজ্য ৩/৪/৫ টা বাংলাদেশ সমান! বাংলাদেশের তিন দিকে ভারত, আমরা বাস্তবতা ভিত্তিক জীবনে খেয়ে-পরে বেঁচে থাকি এবং বর্তমান সীমাহীন ক্ষয়ক্ষতি পূরন করে বিশ্ব বাজারে মধ্যম আয়ের দেশ হিসাবে আগামী পথ চলতে পারি সে দিকে সাধারণ নাগরিক হিসাবে আমাদের সরকারের কাছে প্রত্যাশা রাখি! নতুন সরকারে আগমন শুভেচ্ছা স্বাগতম। আমরা কারো ক্রীড়নক না হই, না জড়িয়ে যাই কারো প্ররোচনায় যুদ্ধ বিগ্রহে, না আগমন ঘটুক কোন লর্ড ক্লাইভের।

ভারত যদি বিগত সরকার থেকে কোনরূপ অতিরিক্ত ভু-রাজনৈতিক মুনফা নিয়ে থাকে কমিয়ে আনুন কিন্তু এমন সতর্ক সব উপদেষ্টার করার রাজনৈতিক ফয়দা থাকলে-ও বাস্তবতা নাই!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

ছবি যুগান্তর!

সন্মানিত উপদেষ্টা নাহিদ ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত