মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ফেনী ডায়াবেটিস হাসপাতালে অনিয়ম ভোগান্তি চরমে

আপডেট:

বার্তা সম্পাদক:** ফয়েজুর রহমান
=================================

ফেনী ডায়াবেটিস হাসপাতাল ফেনী শহরের মানুষের অন্যতম একটা চিকিৎসাকেন্দ্র। শুধু ফেনী শহর নয় পুরো জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা এখানে এসে চিকিৎসা গ্রহণ করেন। নামে ডায়াবেটিস হলেও সকল ধরনের রোগীর জন্যই এখানে মোটামুটি চিকিৎসাব্যবস্থা আছে । বছরের সকল সময়েই এখানে রোগীর ভিড় পরিলক্ষিত হয় । বর্তমানে বন্যায় আক্রান্ত হওয়ার পর পুরো ফেনী জেলায় রোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে । একটা সরকারি হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগীর স্থান সংকুলান হচ্ছেনা বললেই চলে । সেক্ষত্রে ফেনী ডায়াবেটিস হাসপাতালে রোগীর চাপ বাড়ছে । কিন্তু এখানে দক্ষ লোকবলের অভাবে
এবং ব্যবস্থাপনা সংক্রান্ত ত্রুটির কারণে চিকিৎসাব্যবস্থা ব্যাহত হচ্ছে । এই হাসপাতালের যে ফার্মেসি আছে সেখানে ঔষধ কিনতে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাইন দাঁড়িয়ে থাকতে হয় । ইমার্জেন্সি রোগীদের ঔষধ কিনতে গেলেও একই অবস্থা। এখানে দক্ষ লোকবলের প্রচন্ড অভাব। ফার্মেসিতে প্রায় দশজন লোকের কাজ করছেন মাত্র ২/৩ জন লোক। কাউন্টারে কম্পিউটারে যারা ঔষধের মানি রিসিট দিয়ে টাকা লেনদেন করছেন তারাই আবার কাউন্টার থেকে নেমে ঔষধ নিয়ে আসছেন। এতেকরে রোগী এবং তাদের এটেন্ডেন্সদের ভোগান্তি পোহাতে হচ্ছে । মোটামুটি সনামধন্য এই প্রতিষ্টান যাতে করে রুগীদের প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্য রক্ষা করে এগিয়ে যেতে পারে সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া উচিত বলে ফেনীর অভিজ্ঞমহলের অভিমত । ডায়াবেটিস রোগীর খাওয়ার নিয়ম মেনে চলতে হয় কিন্তু তাদের নিজস্ব কোন কেন্টিন নেই বহুদিন ধরে বন্যার সময় রোগীরদের খাওয়ার কোন কিছু ছিলোনা, দৈনিক সকালের কন্ঠ সম্পাদক বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বন্যার সময় খাওয়ার সরবার করছে। এই অনিয়ম দেখে বাংলাদেশ সেনাবাহিনী মেজর ও দৈনিক সকালের কন্ঠের সম্পাদক গিয়ে কোন রোগীরকে সদর হাসপাতালে নৌকা করে পাঠানোর ব্যবস্থা করা হয়। অনিয়ম ও অব্যবস্থাপনার শেষ হবে কবে। গত ১৫ বছরে নিয়োগ কৃত অনেকে অদক্ষ। এই সকল নিয়োগ পূনঃবিবেচনা করার দরকার বলে অনেক অভিমত দিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত