শনিবার, মার্চ ২১, ২০২৬

বিষয় ঃ ৫ ই আগষ্ট ২০২৪ কি Independence নাকি Revolution

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিখ ঃ ২৫.০৮.২০২৪

 

বিজ্ঞাপন

৫ ই আগষ্ট ২০২৪ ছাত্রদের ভর্তি এবং চাকুরী কোটা নিয়ে আন্দোলন “অপরিনামদর্শী খামখেয়ালী বেহিসেবী রাজনৈতিক প্রজ্ঞার সাথে কূটনীতিক প্রজ্ঞাহীন দুর্নীতি প্রশ্রয় দানকারী একজন শাসকের গোয়ার্তমির জন্য সাধারণ ন্যায্য দাবী অগ্রাহ্য করে হার্ড লাইন বেছে নেয়ায় আকস্মিক পতন ঘটেছে যা বিশ্বে বিরল আহম্মকি একজন সরকারের নিজ পায়ে কুড়াল মারা! সরকারের পতন ঘটেছে কে পিছনে ছিলো আগামী বাংলাদেশ নিয়ে অনেক লেখক বুদ্ধিজীবী অনেক মন্তব্য করে চলেছেন, আমি সেদিকে যাবো না! আমি শুধু এটা একটা আন্তর্জাতিক মানের Revolution কিনা তা নিয়ে আলোচনা করবো!

 

প্রিয় পাঠক, আগেই বলে নেই, “যিনি বাংলাদেশের ইতিহাস জানেন না, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন ছাত্রদের ভুমিকা জানেন না,আগামী কাল কি হতে যাচ্ছে যার গোয়েন্দা রিপোর্ট নাই, ঠিক এই সময় গ্লোবাল পলিটিক্স কি তা বুঝেন না, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ দেশ ও বিশ্ব রাজনৈতিক পলিসি বোঝেন না, কোন বৃহৎ শক্তিধর দেশের প্রধান তাকে নিয়ে সেলফি তুললে ভাবে গদোগদো হয়ে আবেগে আপ্লূত হয়ে যান, তেমন অবুঝ একজন লোকের কোন দেশের শাসক হয়ে সেই দেশ নামক বিমানের পাইলট হিসাবে কক পিঠে বসা উচিৎ না!”

 

রাস্ট্র বিজ্ঞানীদের মতে, A revolution is a fundamental transformation of Society, State, Ethnic or religious structure .

“একটা সমাজ জাতি রাস্ট্রের খোলনলচে পাল্টে অন্য একটা ব্যবস্হা নীতির রাস্ট্র প্রতিষ্ঠা!” বিভিন্ন রাস্ট্র বিজ্ঞানীর সজ্ঞা একত্রিত করলে এমন অর্থ দাড়ায়! ধরুন রুশ বিপ্লব, জারের পূঁজি বাদী সমাজ ব্যবস্হা থেকে সমাজতান্ত্রিক ব্যবস্হায় এনেছিলেন দেশ কো “লেলিনের” নেতৃত্বে ! ফরাসি বিপ্লব, তারপর উল্লেখ করা যায় চীনের সমাজতান্ত্রিক বিপ্লব যা মাও ৎসে – তুং ১৯২৭ থেকে ১৯৪৯ মোট ২২ বছর পর পূঁজি বাদী সরকার থেকে গনপ্রজাতন্ত্রী চীন ঘোষণা হয় এবং মুষ্টিমেয় লোকের হাতের পুঞ্জিভূত সম্পদ সরকার গরীবের ভিতর বিতরন সহ গরীবের বাসস্থান ও ভাত-কাপড়ের নিশ্চয়তা করে, দেশে দ্রুত শিল্পায়ন করে! রাশিয়ার বলশেভিক বিপ্লব ও তাই, একটা নির্দিষ্ট আইডোলজিতে বিপ্লব ঘটেছিলো এবং দুর্নীতির মূল উৎপাটন করে গরীবের ভাগ্য উন্নয়ন করা হয়েছিলো!

১৯৭২ এ মুজিব দেশে ফিরে যখন দেখলেন জমির গোলমাল রাজনৈতিক রং শুরু হয়েছে,চাঁদাবাজি বা তুই ব্যাটা রাজাকার ঢালাও ব্যক্তি আক্রোশ চরিতার্থ হচ্ছে তখন তিনি সাধারণ ক্ষমা ঘোষনা করে এ সব সুবিধা বাদীদের আয় বন্ধ করে দিলেন! জনগন নিরাপদ হলো কিছু নির্দিষ্ট অগ্নিসংযোগ লুটপাট ধর্ষণ বয়ক্তি ছাড়া সবাই নিরাপদ জীবন পেলো তার আগেই তাজউদ্দীন নজরুল সাহেবরা ইউনিয়ন প্রতিনিধি করে দায়িত্ব দিয়েছেন জানমাল ও ত্রান বিতরনের!

 

৫ ই আগষ্ট একটা ছোট্ট দাবীর মুখে হঠাৎ সরকারের পালায়নে লক্ষ লক্ষ লোক দুর্ভোগের মধ্যে। নির্দিষ্ট অভিযোগ করা নেতা নাই। অরাজক পরিস্থিতি। সমাজ রাস্ট্রের পরিবর্তন নাই, অথচ লাগামহীন চাঁদাবাজি নির্যাতিত হচ্ছে মানুষ। গতকাল আমার নিজ উপজেলার প্রাইমারি স্কুল শিক্ষক রা বিএনপি সভাপতির কাছে হাজির হয়েছেন তাদের প্রতি একদল লোক অশোভন আচরন করছে, শিক্ষকতা করতে তারা জীবন unsecured মনে করছেন! ব্যক্তি হিসাবে “বিএনপি সভাপতি মিঃ টুলু বিশ্বাস” একজন সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি! তিনি দায়িত্ব নিয়ে তাদের আশ্বাস দিয়েছেন তাকে জানালে ব্যবস্হা নিবেন! ”

প্রিয় পাঠক, সব বিপ্লবের পর ব্যক্তি জীবন নিরাপদ রাখতে যিনি সরকারে আসেন তার কিছু reasonable ব্যক্তিকে দিয়ে দ্রুত কমিটি করে দেয়া। ১৯৭২ সালে “মুজিব” দেশে ফেরার আগেই নমিনেটেড চেয়ারম্যান করে দেয়া হয়েছিলো ইউনিয়নের আইনশৃঙ্খলা মানুষের পাশে দাড়াতে! আজ যদি উল্লেখ্যিত “টুলু বিশ্বাস “তেমন সরকারি শক্তি প্রাপ্ত “উপজেলা চেয়ারম্যান” হতেন, হোক সেটা পরবর্তী নির্বাচন পর্যন্ত তা হলে তিনি পায়ে দাড়াবার শক্তি পেতেন, দায়িত্ব প্রাপ্ত একজন হয়ে সব ইউনিয়ন উপজেলা ঘুরতেন, দেখতেন নিরীহ লোক কোথাও হেরাজমেন্ট হচ্ছে কিনা? গতকাল তিনি যা করলেন তা শুধু নিজ ইমেজ ও বংশীয় শক্তি বলে মুরব্বি হিসাবে গাইটের খাইয়া! অন্য একদল দুষ্কর্মে লিপ্তরা তাকে চ্যালেঞ্জ করতে পারে! এতএব সারা দেশে পরবর্তী রাজনৈতিক দলগুলোর সন্মানিত ব্যক্তিদের নিয়ে জনগনের দায় ভার দিয়েছেন সব বিপ্লবের পর যা আমাদের এখানে শ্লথ, এজন্য অনেক লাগামহীন চাঁদাবাজি করছে, কে কবে কোথায় ভোট দিয়েছিলো সে জন্য কৈফিয়ত সহ চাঁদা দিচ্ছে অনেক জেলার গ্রাম থেকে ও এমন খবর পাওয়া যাচ্ছে।

হয়তো এসব চাঁদাবাজি রেকর্ড হচ্ছে বা যারা দিচ্ছে তারা সেনা ক্যাম্পে জানিয়ে রাখছে এবং এসব লোক যৌথ বাহিনী দ্বারা কৈফিয়তের সম্মুখীন হবে কিন্ত মানুষ ৫ ই আগষ্টের শাসক পরিবর্তনের সুবাতাসকে পলুটেড করে,মানুষ বিতৃষ্ণ হওয়ার পর —

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত