মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

জঙ্গি , সন্ত্রাসী, চাঁদাবাজ সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্টকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে আইজিপি

আপডেট:

জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। মঙ্গলবার তিনি পুলিশের সকল ইউনিটকে এ নির্দেশ দেন বলে পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, আইজিপি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে। পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসবি, সিআইডি, র‌্যাব এবং জেলা পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পুলিশ সদরদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যেন আর মাথা তুলতে না পারে সেজন্য জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।পুলিশপ্রধান বলেন, জামিনে থাকা জঙ্গি ও অন্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য তাদের ওপর পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো সতর্ক ও কড়া নজরদারি করছে। যদি তারা অপরাধে সম্পৃক্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ডের মাধ্যমে কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করলে পুলিশ অপরাধীকে গ্রেপ্তারসহ তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত