রনিকা বসু (মাধুরী)
স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের চিতলমারীর শহীদ ছাব্বির হোসেন ও নিহত জসিমের বাড়ীতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম পৌছান। প্রথমে তিনি শহীদ ছাব্বির হোসেন এর কবর জিয়ারত করেন। এসময় নিহতদের বাড়ীতে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী ও চিতলমারী অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়।
গত ০৫ আগস্ট ঢাকার উত্তরা ৭ নং সেক্টর রোডে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে নিহত হন চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র হিজলা মাঠপাড়া গ্রামের মো: শহিদুলাহ মলিকের একমাত্র পুত্র ছাব্বির হোসেন (১৮) এবং চর চিংগুড়ী গ্রামের হায়াত আলীর পুত্র জসিম ফকির (৪৫) গাজীপুরের শফিপুরে নিহত হন (পান ব্যবসায়ী)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম নিহতের পরিবারকে আইনী সহায়তা প্রদান ও প্রাথমিক তদন্তের জন্য আসেন। তদন্ত শেষে দুপুর ১২.৩০ ঘটিকায় চিতলমারী থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।



