সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকের জান-মাল, বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মোংলার দিগরাজ বাজার চত্বরে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রামপাল-মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এসময় বক্তারা বলেন,বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আর এই বাংলাদেশে বসবাসকৃত কেহ সংখ্যালঘু নয়। আমরা সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। এ দেশে হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রীষ্টান সকলে আমরা ভাই ভাই। এই স্বাধীন দেশে কোন দুষ্কৃতকারীর ঠাঁই হবেনা। সংখ্যালঘু পরিবারের উপর মন্দির উপসনালয়ে যারা এমন বিশৃঙ্খলার কাজে লিপ্ত হবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। আমরা সকলে শান্তি শৃঙ্খলভাবে বসবাস করব। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস সাহা আনন্দ, সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদারস স্থানীয় বিএনপি ও সংখালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।


