সোমবার, মার্চ ২৩, ২০২৬

পাকস্থলীতে ইয়াবা শাহ জালাল বিমানবন্দরে আটক পলাশ

আপডেট:

বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার এপিবিএন’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এপিবিএন জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পলাশের পায়ুপথ দিয়ে কালো রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলায় ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এর আগে গত নভেম্বরে একই উপায়ে মাদক পরিবহন করতে গিয়ে এপিবিএনর হাতে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক হয় জুয়েল মিয়া নামে আরেক মাদক কারবারি।এপিবিএনের কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, মাদক কারবারিদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সচেষ্ট রয়েছে এপিবিএন। গ্রেপ্তার পলাশের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত