লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি অভিবাসীসহ মোট ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহতসহ মোট ৩২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।রফিকুল আলম জানান, গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ১২১ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবি লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি অভিবাসীসহ মোট ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহতসহ মোট ৩২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।রফিকুল আলম জানান, গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ১২১ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটে।এ সময় লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং কমপক্ষে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার পর লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহতসহ মোট ৩২ জন বাংলাদেশি অভিবাসী রয়েছেন। বাকি অভিবাসীরা এখনও নিখোঁজ রয়েছে।জীবিতদের বর্তমানে ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে, এবং নিহতদের মরদেহ পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে।

