সোমবার, মার্চ ২৩, ২০২৬

ফেনীতে কেন্দ্রীয় জেএসডির সাধারণত সম্পাদক শহীদ উদ্দিন স্বপন ফুলের শুভেচ্ছা

আপডেট:

২৫ ডিসেম্বর -২৪,ফেনীতে জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেনীর কৃতিসন্তান শহীদ উদ্দিন মাহমুদ স্বপন কে ফুলেল শুভেচ্ছা জানান টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট ফেনীর নেতৃবৃন্দ। ২৫ ডিসেম্বর বাদ মাগরিব দাগনভূইয়ার সিলোনিয়ার চানপুর গ্রামে নিজ বাড়িতে টিচাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট ফেনীর নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুম আব্দুল মজিদ জেবুন্নাহার স্মৃতি বৃত্তির ২০২৪ সালের যে সমস্ত কৃতি ছাত্ররা বৃত্তি পেয়েছে তাদের ফলাফল শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের হাতে তুলে দেন নেতৃবৃদ্ধ, উক্ত বৃত্তির কর্মকান্ড পরিচালনায় শিক্ষকদের ভূমিকার তিনি শিক্ষকদের অভিনন্দন জানান। শহিদ উদ্দিন মাহমুদ স্বপন তাহার পিতার নামে এককালীন বৃত্তি প্রদান করে অত্র এলাকার গরীবও মেধাবির ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করে আসছেন। তিনি দীর্ঘদিন তাহার মরহুম পিতা আব্দুল মজিদ ও তাহার মরহুম মাতা জেবুন্নাহাররের নামে এককালীন বৃত্তি দিয়ে মেধাবীদের উৎসাহ প্রদান করে আসছেন।তিনি মেধাবিরা ও প্রতিবাদীরা রাজনীতিতে অংশগ্রহণ করে অবদান রাখার আহ্বান জানান। তিনি ২৪ সালে মেধাবীরা এবং প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সমাজ কায়েম করার জন্য যে আত্মদান করেছেন সে চেতনা দারন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট ফেনী সেক্রেটার এড. খোরশেদ আলম খন্দকার ও পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল আজিজ মানিকসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত