সোমবার, মার্চ ২৩, ২০২৬

ইতালিতে বৃহত্তর নোয়াখালি সমিতি অভিষেক অনুষ্ঠান

আপডেট:

শিমুল রহমান
রোম, ইতালি

ইতালিতে বৃহত্তর নোয়াখালি সমিতি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে ।
অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ হতে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সকলের উপস্থিতিতিতে অনুষ্ঠান স্থল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। অনুষ্ঠানে শুরুতে পবিএ কোনআন থেকে তেলোয়াত করা হয়।পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে শ্রোদ্ধা জানান নিজ মাতৃভূমি বাংলাদেশ কে।আয়োজিত অনুষ্টানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুগ্ম সম্পাদক জায়দুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন, ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান ও রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ চাই বিভাগা চাই বলে স্লোগান দেন তারা। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শুভেচ্ছা বিনিময় ও অসংখ্য মানুষের উপস্থিতি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান। তারা প্রত্যাশা করেন আগামীর দিনগুলোতে প্রবাসে এবং দেশে সার্বিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের অভিশপ্ত অতীত  থেকে আলোর পথ দেখছে এই সংগঠন। ইতালিতে বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে, বাংলাদেশ কমিউনিটিকে শক্তিশালী অবস্থান।  অতীতের মত আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা।১নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল এহসান মিনু ও উপদেষ্টা রেজাউল হক মিন্টুর সার্বিক ত্বত্তাবধানে এসময় আরো বক্তব্য রাখেন আব্দুল ওহাব, মাঈনউদ্দিন লিটন হাজারী, জহিরুল হক আর্মি, আবুল কালাম খোকন, এ কে আজাদ, মোঃ হোসেন, হারুন উদ্দিন জামাল, আনোয়ারুল আজিম,  সাখাওয়াত হোসেন সাকন, আইয়ুব আলী, সিরাজ উল্লাহ পঞ্চায়েত, শেখ ফরিদ, সুমন মিয়াসহ বৃহত্তর নোয়াখালী সমিতি শীর্ষ নেতৃবৃন্দ।নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালিতে বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে নোয়াখালি উৎসব করার আশাবাদব্যক্ত করেন। বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহাযতা সহ ইতালিতে বিভিন্ন কাজে সব সময় সহযোগিতা করার আশ্বাসদেন দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক ।এছাড়াও বক্তারা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত