অবশেষে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (১৫ জানুয়ারি) তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়, হামাস আল-জাজিরা আরবিকে জানিয়েছে যে তাদের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির অনুমোদন পৌঁছে দিয়েছে। ইসরাইল এখনো এই প্রস্তাবের প্রতি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার (১৫ জানুয়ারি) ইসরাইল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস
আপডেট:

