শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ফেনীজেলা রেস্তোরাঁ মালিক সমিতি মানব বন্ধন

আপডেট:

ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতি ট্রাংকরোডে সরকারের ভ্যাট ও শুল্ক কর আরোপের প্রতিবাদে মানব বন্ধন করে। সরকারের এই কর আরোপ রেস্তোরাঁ মালিক ও স্বল্প আয়ের জনগণের উপর বোঝা। এই কর আরোপ কোনভাবে গ্রহণযোগ্য নয় বলে রেস্তোরাঁ মালিক সমিতি ও সাধারণ মানুষ মনে করে। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে রেস্তোরাঁ মালিক সমিতি সকলে মানব বন্ধন করে সরকারের এই কর আরোপের নিন্দা ও প্রতিবাদ জানান। রেস্তোরাঁ মালিক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাজাদা বলেন বড় রেস্তোরাঁ গুলো সাথে ছোট আকারে রেস্তোরাঁ গুলোকে একই করের জালে বেঁধে পেলে রেস্তোরাঁ ব্যাবসা কোন ভাবে পরিচালনা করা সম্ভব নয়। সভাপতি বলেন নুর ইসলাম পাটোয়ারী সরকারের এই কর আরোপ না করে ব্যায় কমালে জনগণের ভোগান্তি বাড়তো না। সরকার এই সিদ্ধান্ত পুনঃবিবেচনার দাবি করেন। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে আশা প্রকাশ করেন। মানব বন্ধনে ফেনী জেলা, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত