বসুন্ধরা গ্ৰুপের মিডিয়া হাউজের সংগঠন শুভসংঘ আজ ফেনী প্রেসক্লাবে আয়োজন করে সংবাদপত্র বিপণন কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণের।আমি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, শুভসংঘের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান এম, মামুনের রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল আলম ইমরান,আবু তাহের ভূঁইয়া, রফিকুল ইসলাম, জহিরুল হক মিলু, মফিজুর রহমান, কামরুল হাসান লিটন, জসীম উদ্দিন ফরায়েজী প্রমুখ।আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই,সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই প্রথম যে কাজটা করি তা হচ্ছে সংবাদপত্রের পাতায় একটু চোখ বুলানো। কিন্তু একটুকি কখনো ভেবেছি যে রোধ বৃষ্টি ঝড় উপেক্ষা করে রাত পোহাবার আগেই আমার হাতে সারা পৃথিবীর খবর জানার সুযোগ করে দিয়েছে যে হকার তার কি ঞঅবস্থা? বর্তমান যুগে সংবাদপত্র জীবনের একটা অনুসঙ্গ।আর হকার ছাড়া সংবাদপত্র কল্পনা করা যায়না।আসুন আমরা এসব অসহায়, দরিদ্র পেশাজীবীদের সুখে দুঃখে তাদের পাশে দাড়াই,আসন্ন পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে তাদের হাতে আমাদের জাকাত ফিতরার একটা অংশ পৌঁছিয়ে দিই যাতে তারাও পরিবার পরিজন নিয়ে কোন ভাবে বাঁচতে পারে।

