মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

নারি কেলেঙ্কারিতে জড়িত বহাল তবিয়তে ডিএমপিতে উপ পুলিশ কমিশনার জসিম

আপডেট:

নারি কেলেঙ্কারিতে জড়িত ও আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর জসিম উদ্দিন এখনো বহাল তবিয়তে ডিএমপিতে। জসিমের বাড়ি ফেনীর সরিষাদী ইউনিয়নের জাহানপুর গ্রামে। জসিমের ছোট ভাই জিয়াউদ্দিন জাহানপুর গ্রামের ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতা। তার চেয়েও বড় বিষয় হলো ফেনীর সন্ত্রাসী নিজামুদ্দিন হাজারীর অন্যতম শীষ্য।
জসিম আওয়ামী লীগ করার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে নড়াইলের এসপি হন। এসপি হওয়ার সুবাদে নড়াইলের এমপি মাশরাফিকে কাজে লাগিয়ে নড়াইলে দুর্নীতি, টেন্ডারবাজি সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। নারী কেলেঙ্কারীর কারণে তার বিরুদ্ধে অভিযোগে এনে একজন নারী সংবাদ সম্মেলন করে এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এ বিষয়ে মিডিয়াতে প্রচুর লেখালেখি হওয়ার কারণে তাকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পাঠানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটনে থাকাকালীন ২০২৪ সালের ডামি নির্বাচনে ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেয়। তার এই দালালি এতটা খুললাম খুল্লা ছিল যে আওয়ামি ফ্যাসিস্ট নির্বাচন কমিশন পর্যন্ত তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। এছাড়াও নিজ এলাকা ফেনীতেও এমপি নিজাম হাজারীকে কাজে লাগিয়ে এবং ছোটভাই জিয়াউদ্দিনের মাধ্যমে জমি দখল, টেন্ডার বাজি এবং অসংখ্য অনৈতিক কাজে জড়িয়ে পড়ে।
এলাকার সকল অনৈতিক কর্মকান্ড এবং অবৈধ কর্মকাণ্ড করাতেন তার ছোট ভাই জিয়াউদ্দিনকে দিয়ে। এছাড়াও ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরে ফেনী জেলার নিজাম হাজারীর দোসর এবং আওয়ামী লীগ নেতাদেরকে ফেনী থেকে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রাম পৌঁছে দিচ্ছেন।আর এখন এই ফ্যাসিবাদের দোসর জসীমউদ্দীনক‌ে চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটন ডিএমপিতে বদলী করেছে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরেরা।ফ্যাসিবাদের এই দোসর ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরও কিভাবে বহাল তবিয়তে এবং ফ্যাসিবাদকে প্রমোট করছে?দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের এই দোসরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে।

তথ্য সুত্র : ফেনীর শক্তি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত