বুধবার, মার্চ ৪, ২০২৬

জয়নাল হাজারী কলেজে তারুণ্যের মেলা অনুষ্ঠিত

আপডেট:

ফেনী জেলার জেলার বেসরকারি কলেজের মধ্যে জয়নাল হাজারী কলেজ বিশেষ স্থান করে নিয়েছে। শিক্ষা ও ঐতিহ্য, খেলা সব ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। এরি ধারাবাহিকতায় হয়ে গেল তারুণ্যের মেলা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্নআহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী , বিশিষ্ট শিল্পপতি নাছির। জেলা প্রশাসক বলেন তারুণ্যের মেলা এসে তিনি অভিভূত। তিনি কলেজর ছাত্র ছাত্রী উদ্দেশ্য বলেন আগামী বাংলাদেশ তাদের মাধ্যমে উন্নত সমৃদ্ধি অর্জন করবে। তিনি তাদেরকে শিক্ষা মনোনিবেশ কারার আহবান জানান। শিক্ষার প্রসারের মাধ্যমে জাতি এগিয়ে য়াবে তরুনদের হাত ধরে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। বিশেষ অতিথি গাজী হাবিবউল্লাহ মানিক বলেন গত ১৫ বছর শিক্ষার মান ক্রমান্বয়ে অবনতি হয়েছে। গত ৫ আগষ্ট পটপরিবর্তন ফলে তারুণ্যর জয় হয়েছে। গত বছর গুলোতে শুধু একজনের নামে মেলা হতো, এখন সেটি পরিবর্তন হয়ে তারুণ্যের মেলায় রুপান্তর হয়েছে। তার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তরুণদের উপর আস্থা রাখেন। গাজী হাবিবউল্লাহ মানিক বলেন তার দল বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান তরুণ প্রজন্মের মাঝে উন্নত বাংলাদেশর স্বপ্ন ছড়িয়ে দিয়েছেন। জয়নাল হাজারী কলেজ তারুণ্যের মেলায় সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি। এতে অনেকে বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত