মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন

আপডেট:

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা । আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা । আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠেছবি: জুয়েল শীল
ফেনীতে চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীর উপস্থিতিতে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ মিলনমেলায় পরিণত হয়। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরির খুদে গণিতবিদেরা সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে যায়। বেলুন উড়িয়ে করা হয় উৎসবের উদ্বোধন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে এগিয়ে যায় উৎসবের কার্যক্রম ফলো করুন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা । আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফেনী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা । আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠেছবি: জুয়েল শীল
ফেনীতে চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীর উপস্থিতিতে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ মিলনমেলায় পরিণত হয়। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরির খুদে গণিতবিদেরা সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে যায়। বেলুন উড়িয়ে করা হয় উৎসবের উদ্বোধন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে এগিয়ে যায় উৎসবের কার্যক্রম।গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা রানী সিংহ ও ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ফেনী শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট এ কে এম রায়হান কাউসার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত