বুধবার, মার্চ ২৫, ২০২৬

খুলনায় পুলিশের তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার

আপডেট:

খুলনায় পুলিশের তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার ক‌রে‌ছে মহানগর গো‌য়েন্দা পু‌লিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর সঙ্গীতা সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়।গ্ৰেপ্তাররা হলেন- সাকিবুর রহমান ওরফে জিতু, জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী‌দের গ্রেপ্তা‌রে দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তা‌দের গ্রেপ্তার করা হয়েছে।গ্ৰেপ্তার সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। যার মধ্যে ১টি মামলায় সে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত