কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর ফুলগাজীতেও ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফুলগাজী উপজেলার আয়োজনে ছয় দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফুলগাজীতে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন।মঙ্গলবার (৪মার্চ) সকালে ফুলগাজী উপজেলা প্রঙনে বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভুঞার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।এসময় ফুলগাজী উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. বাবুল মজুমদার ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভুঞাসহ মালিক পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে মালিক সমিতির নেতৃবৃন্দের দাবি, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনে সংস্কার, চিমনি, ড্রাম চিমনি ও লাড়কি পোড়ানো ভাটা বন্ধ করার পাশাপাশি জিগ জাগ ইটভাটাকে হয়রানি না করার অনুরোধ, মাটি সংগ্রহের আইনের ৫ এর ২ ধারা শিথিলের আবেদন, লাইসেন্স নবায়নের সময় কেন্দ্রীয় সমিতির প্রত্যায়ন বাধ্যতামুলক করা, ইটভাটাকে শিল্প ঘোষণা করা, ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি নীতিমালা প্রনয়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।

