বুধবার, মার্চ ২৫, ২০২৬

ইরানী দূই নাগরিককে মারধর দূই বাংলাদেশী গ্রেফতার

আপডেট:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনা ঘটেছে। আহত ইরানের দুই নাগরিক হলেন- মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা ঘুরতে এসেছিলেন বাংলাদেশে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বলেন, মঙ্গলবার দুপুরে আবু সাঈদ সড়কে মারধরের শিকার হন বিদেশি দুই নাগরিকসহ তিনজন। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মারধরে জড়িত অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত