সাতক্ষীরা সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিটের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ডা. মো. হাফিজুল্লাহকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ই মার্চ) তালা বাজারের তিনরাস্তার মোড়ে তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারীসহ তালা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ‘ট্রমা সেন্টারে’ নিয়ে আসার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে ট্রমা সেন্টারের পরিচালক ডাক্তার মোঃ হাফিজুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারপিট করেন।ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি।সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমি সারাদিন অফিসের বাইরে ছিলাম। অভিযোগ দিয়েছে, অফিসে গিয়ে ব্যবস্থা নেব

