বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সরকারি ভূমি জবর দখল প্রতিরোধে বিশেষ অভিযানের

আপডেট:

নদী ও সরকার সম্পত্তি দখলের খবর পেয়ে ফেনী সদর উপজেলার সহকারী ভুমি কমিশনার সরকারি ভুমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। ভুমি দখলকারীদের সাজা দেওয়া হয়।আজ ১৭/০৩/২০২৫ সুলতানিয়া মাদ্রাসা রোড, লালপুলে অভিযান চালিয়ে সরকারি ভূমি তথা খালের দুই পাশে আরসিসি ঢালাই ও পিলার স্থাপনের করে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাড়ি নির্মাণের চেষ্টা করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অপরাধীকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।অভিযানে ফেনী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করে। সহকারী ভুমি কমিশনার সজিব তালুকদার বলেন এটি একটি বার্তা সরকারের সম্পত্তি দখল করার যে কোন চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

সরকারি স্বার্থ রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত