বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

জিসপ সোনাগাজী উপজেলা কমিটি ঘোষণা ইফতার ও দোয়া মাহফিল

আপডেট:

বিশেষ প্রতিনিধি -দৈনিক সকালের কন্ঠ
আবু সাইদ খান ::

ফেনীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ এর ফেনী জেলা সোনাগাজী উপজেলা কমিটি ঘোষণা ও ইফতার ও দোয়া মাহফিল।জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ফেনী জেলার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন খোকন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বি এন পির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বি এন পির যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,কানাডা বি এন পির সহ সভাপতি হুমায়ন পাটোয়ারীসহ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ফেনী জেলার সভাপতি শাখাওয়াত হোসেন সাইফুল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত