ফেনী জেলা কৃষি ডিপ্লোমা কমিটির সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। এই যৌথ সভায় ডিকেআইবির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডিকেআইবি ফেনী জেলা কমিটির “যৌথসভা ও ইফতার মাহফিল” অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান , সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির, হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির নেতা মতিউর রহমান। চট্টগ্রাম অঞ্চল কমিটির নেতৃবৃন্দ। যৌথসভা সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবু তৈয়ব, সভাপতি , ফেনী জেলা, সঞ্চালনায় মোহাম্মদ ছালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক, ফেনী জেলা। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব বলেন দাবি আদায়ে আরো কার্যকর ভুমিকা পালন করে ফেনী জেলা কমিটি। তিনি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
“যৌথ সভা ও ইফতার ” আয়োজন সফল ভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ফেনী জেলা কৃষি ডিপ্লোমা কমিটির যৌথ সভা ইফতার
আপডেট:

