কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহ নামের এক যুবককে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।আটক কেফায়েত উল্লাহ (২৭) বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপির হাজম পাড়া এলাকার নূর হোসেনের ছেলে ।শুক্রবার গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাজং পাড়া এলাকায় আটক ব্যক্তির নির্মাণাধীন নতুন সেমি পাকা বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কেফায়েত উল্লাহ তার নিজ বসত বাড়িতে অবৈধ ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ অবস্থান করছেন। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে আসামির হেফাজতে থাকা ৩টি দেশী এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
্গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আগে থেকেই খুন, অপহরণ ও মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে এবং তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মানবপাচার চক্রের অন্যতম হোতা কেফায়েত ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার
আপডেট:

