শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

কৃষি উন্নয়ন ও ইকো-ট্যুরিজম হবে পার্বত্য চট্টগ্রাম সুপ্রদীপ চাকমা

আপডেট:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি উন্নয়ন ও ইকো-ট্যুরিজম সেক্টরকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক উন্নয়নের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার মানুষের দারিদ্র্য লাঘবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সিলেট অঞ্চলের চা চাষের মতো পার্বত্য অঞ্চলকেও কফি ও কাজুবাদাম জোনে পরিণত করতে হবে। পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ এবং ইকো-ট্যুরিজম গড়ে তুলতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয়’ শিরোনামে দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে সেমিনোরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজীব কান্তি বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) সুমন বড়ুয়া (যুগ্মসচিব), খাগড়াছড়ির মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ শ্যামলমিত্র চাকমা। দিনব্যাপী সেমিনারে রাঙামাটি, খাগড়াছড়ি বান্দরবান থেকে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, লেখক-গবেষকসহ ২ শতাধিক বৌদ্ধ নেতারা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত