শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ভয়াবহ বন্যার পর চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম উন্নয়ন কার্যক্রম পৌরসভা ও উপজেলা পরিষদ পরিদর্শন

আপডেট:

চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা পরিষদ কার্যালয়, ফেনী পৌরসভা কার্যালয়, চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম আজ [২৭মে] দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়-ফেনী, সদর উপজেলা পরিষদ কার্যালয় ফেনী, ফেনী পৌরসভা কার্যালয় ফেনী ও ফেনী জেলা পরিষদ কার্যালয় ফেনী পরিদর্শন করেছেন। তিনি উক্ত চার কার্যালয় পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক [উপসচিব] ও ফেনী পৌরসভার প্রশাসক জনাব গোলাম মো. বাতেন পরিচালক জেলা পরিষদ ও পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে অবহিত করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার , সুলতানা নাছরিন কান্তা, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ জাকির উদ্দিন সহ পৌরসভা, সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদের উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত