শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফেনী কোর্টের মোহরার কবিরকে নারী শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর

আপডেট:

ফেনী কোর্টের মোহরার কবিরকে নারী শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন না মঞ্জুর
৩০ মে-২৫ ফেনী কোর্টের আইনজীবী সহকারী কবির আহমদকে সি জিআর ২৯ /২৪ নং মামলায় গ্রেফতার দেখানোর আবেদন বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন।
সরকার পক্ষে সি আই বলেন, আসামি গনের ডিএনএ টেস্টে ভিকটিমের ভ্যাজাইনাল সোয়েব এবং সেলোয়ারে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। প্রাপ্ত বীর্য হতে একজন অজ্ঞত পুরুষের ডিএনএ বিদ্যমান। এ ভ্যাজাইনাল প্রোফাইলে প্রাপ্ত অজ্ঞাত পুরুষের ডিএনএ বিদ্যামান। এ মিশ্র ডিএনএ প্রোফাইলসমূহ সাইফ ইসলাম, নেজাম, নিজাম উদ্দিন শুকুর, আব্দুল মালেক ও মোঃ হানিফের ডি এন এর উপস্থিতি নাই। আসামিদের ডি এন এর উপস্থিতি না পাওয়া গেলেও ভিকটিমের সালোয়ারে তিনটি অংশ প্রাপ্ত বীর্য হতে মিশ্র ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। এ মিশ্র ডিএনএ প্রোফাইলে অন্য পুরুষের ডিএনএ বিদ্যমান রহিয়াছে। অত্র মামলায় আসামিগণের সাথে কবির আহমদের বিভিন্ন বিরোধ চলমান আছে। তথ্যসূত্রে কবিরের সম্পৃক্ততা আছে মর্মে সন্দেহ হওয়ায় অত্র মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো প্রার্থনা করেন।
কবিরের পক্ষে শুনানি করেন এডভোকেট সমীরচন্দ্র কর, এডভোকেট সাইফুল্লাহ রাসেল সহ কবিরের আইনজীবীরা, বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি শেষে অত্র মামলায় কবিরকে গ্রেপ্তারের প্রার্থনা নামন্জুর করেন বিজ্ঞ বিচারক।
কবির সিআর ২৩৫/২৪ মামলায় জেল হাজতে আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত