রবিবার, মার্চ ২৯, ২০২৬

সুরেলা কণ্ঠ, নৃত্য আর ফ্যাশন সব মিলিয়ে দর্শক জনপ্রিয়তার শীর্ষে শ্রদ্ধা কাপুর

আপডেট:

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয়ের পাশাপাশি সুরেলা কণ্ঠ, নৃত্য আর ফ্যাশন সব মিলিয়ে দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয়ের পাশাপাশি সুরেলা কণ্ঠ, নৃত্য আর ফ্যাশন সব মিলিয়ে দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার আসন্ন সিনেমার অপেক্ষায় মুখিয়ে থাকেন অনেকে। সে ধারাবাহিকতায় এ বলিউড তারকার আসন্ন সিনেমা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।গত সোমবার মুম্বাইয়ের ম্যাডক ফিল্মসের অফিসে গিয়েছিলেন শ্রদ্ধা। এতেই যেন নতুন কিছুর আভাস পেয়েছেন তার ভক্তরা। সে গুঞ্জন আরেক ধাপ উসকে দিয়েছে ভারতের বিনোদন ঘরানার গণমাধ্যম পিংকভিলা। এক প্রতিবেদনে তারা বলেছে, ওইদিন প্রযোজক দিনেশ ভিজানের সঙ্গে আসন্ন কাজ নিয়ে আলাপ করতে গিয়েছিলেন শ্রদ্ধা।সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, সোমবার দিনেশ ভিজানের সঙ্গে প্রথমে দেখা করেন শ্রদ্ধা। এরপর তারা ‘‌ছাভা’ সিনেমার পরিচালক লক্ষণ উতেকরের সঙ্গে দেখা করেন। ওই সূত্র আরো জানিয়েছে, সাক্ষাতে একটি সিনেমার গল্প শুনেছেন শ্রদ্ধা। গল্পটি তিনি বেশ পছন্দও করেছেন এবং প্রাথমিকভাবে এতে হ্যাঁ বলেছেন। সবকিছু ঠিক থাকলে লক্ষণ উত্তেকারের পরবর্তী সিনেমার মূল চরিত্রে দেখা যেতে পারে তাকে।জানা গেছে, জনপ্রিয় একটি মারাঠি উপন্যাস থেকে এ সিনেমার গল্প নেয়া হয়েছে। ফলে এতে শ্রদ্ধাকে এমন একটি চরিত্রে দেখা যেতে পারে, যা মহারাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ওই সূত্রের দাবি, এখন পর্যন্ত এ সিনেমার বিষয়ে সবকিছুই গোপন রাখা হয়েছে। প্রথম সারির কোনো নায়ককে দেখা যাবে শ্রদ্ধার বিপরীতে।এখন পর্যন্ত এ সিনেমার বিষয়ে আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ আলোচনা এগোনোর বেশ সম্ভাবনাও রয়েছে। কারণ হিসেবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাড্ক ফিল্মসের সঙ্গে পেশাগত সম্পর্ক রক্ষা করে আসছেন শ্রদ্ধা। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে তার এ কাজ না হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত