শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু মর্মান্তিক

আপডেট:

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা গ্রামে পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। অপর নিহত আলিফা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা এলাকার মো. সোহাগ হোসেনের মেয়ে।স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার চররমনী মোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দুইজনই খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেয়ার পথে তারা মারা যায়। এদিকে আলিফা বাড়ির উঠানে খেলা করছিলেন এক পর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশু মারা যায়। তবে হাসপাতালে আনার আনার আগেই তাদের মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, পৃথকস্থানে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় নিহত তিন শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত