শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

অবৈধ বাংলাদেশীদের বিএসএফ–বিজিবির সমঝোতায় ফিরলেন ২৬ নারী-শিশু

আপডেট:

অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ জন বাংলাদেশিকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।বুধবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। আটক ২৬ জনকে বিজিবি একই দিন সন্ধ্যা ৬টায় জীবননগর থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।বুধবার রাত ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে পুলিশ আটক করে। আটককৃতদের পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে নামের তালিকাসহ চিঠি পাঠায়। বিজিবি ২৬ জনের নাম যাচাই–বাছাই শেষে বিএসএফকে জানায়।
তিনি জানান, বুধবার দুপুরে জীবননগরের বেনীপুর সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি–বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।তিনি আরও জানান, জীবননগর থানায় বিজিবির পক্ষ থেকে সাধারণ ডায়েরির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত