এবার দেশের ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছর ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৮২ হাজার ১২৯।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটির সংখ্যাই কমেছে।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে পরীক্ষার এ ফল প্রকাশ করা হয় এবার দেশের ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছর ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৮২ হাজার ১২৯।গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে অনুষ্ঠিত হয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ ও ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
আপডেট:

