শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আপডেট:

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণা নিয়ে বিশৃঙ্খলা ঘটেছে। এ সময় মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলা চালায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তার গাড়ি বহরে থাকা একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, এদিন দুপুর আড়াইটার সময় বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে গণনার সময় সভাপতি পদে দুই ভোট নিয়ে উত্তেজনা তৈরি হয়।তাদের অভিযোগ, ভেতরে যারা দায়িত্বে ছিলেন তারা মৌখিকভাবে জানান ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারন সম্পাদক টিএম মাহবুবুর রহমান। তারপরও উদ্দ্যেশ্যমূলকভাবে ঘোষণা না দিয়ে তালবাহানা করছিলেন। ফলে এ পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সমিরউদ্দীন স্মৃতি কলেজে দুই ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল। ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা লোকজন। পরে অনুরোধের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ফলাফল ঘোষণা করে ফেরার সময় তার ওপর চেয়ার ছুড়ে মারেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তার গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত