ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ নুরুল ইসলামকে আটক করে নিয়ে যায়। তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাইনি। ইতোমধ্যে আটকের বিষয়টি বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। আশাকরি বিকেলের মধ্যে হস্তান্তর করবে। ফেরত পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ বিজিবি হস্তক্ষেপ ফেরত
আপডেট:

