স্টাফ রিপোর্টর :
নুর উল্ল্যা
ফেনীর সোনাগাজীতে আজ সকাল ১১ টায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের সওদাগর হাট এলাকায় অবৈধ বালু মহালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ভাবে বালু ও মাটি কেটে নদীর পাড় ক্ষতিগ্রস্থ করার সময় আবদুল করিম (৩৫), পিতা- শরিফ উল্যাহ, সাং-আহম্মদপুর এবং আবদুল হালিম সামির (২১), পিতা- আহসান, সাং-চরচান্দিয়াকে ঘটনাস্থলে হাতেনাতে ধরা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এর উপস্থিতিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রিগ্যান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, সোনাগাজী, ফেনী। তিনি জানান, অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীর পাড়সমূহ ভেঙ্গে যাচ্ছে এবং এর ফলে স্থানীয় জনগণ জায়গাজমি ভেঙ্গে যাওয়ার হুমকিতে রয়েছেন। এছাড়া ভারী ট্রাকে পরিবহনের ফলে স্থানীয় রাস্তাসমূহও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন কোন না কোন দুর্ঘটনায় শিকার হচ্ছে সাধারণ মানুষ।

