দেশের তিনটি জেলায় গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার অপবাদ ছড়িয়ে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদের একজন কিশোর, একজন তরুণ এবং একজন যুবক। নিহতদের দুজনকে চোর সন্দেহে এবং একজনকে চাঁদাবাজির অভিযোগে পিটানো হয়। এর মধ্য দুটি ঘটনা পরিকল্পিত বলে পুলিশ সন্দেহ করছে।
রংপুরের তারাগঞ্জে গত ১০ আগস্ট ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যার রেশ কাটতে না কাটতে গত ২৪ ঘণ্টায় এই তিন হত্যার ঘটনা ঘটে। এই নিয়ে চলতি মাসে গণপিটুনিতে ১৪ জনের প্রাণ গেছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরকে টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। নেয়াখালীর হাতিয়ায় বৃহস্পতিবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক শ্রমিকের। কুমিল্লায় গত বৃহস্পতিবার রাতে চাঁদাবাজির অভিযোগে হাত-পা বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা আছে।হাতিয়ায় সন্দেহের বলি পিডিবির শ্রমিক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুরোনো বিদ্যুৎ সরঞ্জাম বিক্রির সময় দুজনকে আটক করে এলাকাবাসী। এটি ঘটে গত বৃহস্পতিবার রাতে জাহাজমারা বাজারের বাবুলের দোকানের সামনে। মুহূর্তে ‘চোর’ আটকের গুজব ছড়িয়ে পড়ে। পুরোনো লোহা ক্রেতা-বিক্রেতা বাবুল উদ্দিন বলেন, বিদ্যুৎ লাইনের দুই শ্রমিক কিছু কাটা তার বিক্রি করতে আমার দোকানে আসেন। দুজনকে দেখে স্থানীয় তারেক আজিজ (৩৫) তাদের আটক করে। তাদের হালকা মারধর করে। মারধরের সময় ঘটনাস্থলে পুলিশ ও অনেক মানুষ এসে উপস্থিত হয়। পুলিশ তাদের নিয়ে বাকি মালপত্র দেখতে রওনা হয়। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ লোকমান হোসেন (৩৫)। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামে। ঘটনার পর রাত ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন শেরপুরের শ্রমিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (২৮)।
মারধরে জড়িত থাকার অভিযোগে তারেক আজিজকে আটক করেছে জাহাজমারা থানা পুলিশ। আহত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় কিছু মালপত্র জমে যায়। এগুলো জাহাজমারা বাজারের ভাঙাড়ি ব্যবসায়ী বাবুলের কাছে বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে তিনি ও লোকমান ওই মালপত্র নিয়ে ভাঙাড়ির দোকানে যান। এ সময় তারেক আজিজ চুরির অভিযোগ তোলেন। প্রকৃত ঘটনা জানানোর পরও তাদের দুজনকে মারধর করা হয়। এক পর্যায়ে লোকমানকে একটি লোহার দণ্ড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। মোস্তাফিজ বলেন, ‘আমাদের মারধর করার সময় প্রায় ২০০ লোক সেখানে উপস্থিত ছিলেন। এর পরও তারেক আজিজ আমাদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে আসে। এর পরপর লোকমানের মৃত্যু হয়।’লজাহাজমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তারেক আজিজসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। জানতে চাইলে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর লোকমান ঘটনাস্থলে মারা গেছেন। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে।
দেশে গণপিটুনি বা মব সহিংসতা চলিত মাসে ১৭ জনের মৃত্যু
আপডেট:

