বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ফেনীতে ডিএনসি’র মাদকবিরোধী অভিযান গাঁজা,মদ ও বিয়ার পেলে আসামি পলাতক

আপডেট:

প্রেস রিলিজ

ফেনী সদর মডেল থানাধীন কাজিরবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক রেইডিং টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, বিলাতি মদ এবং বিয়ার উদ্ধার করেছে।প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৫:৫০ ঘটিকায় ডিএনসি ফেনী-এর একটি আভিযানিক দল কাজিরবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য কাজিরবাগ (তহসিলদার বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করে। ওই এলাকার আসামি আমজাদ হোসেন ওরফে বিটু (৫০)-এর নিজ দখলীয় ৭ কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। একটি বাজার ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ৩টি পোটলা থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ২টি প্লাস্টিক বস্তা থেকে মোট ৪৮টি কাঁচের বোতলে ২২.৫ লিটার বিলাতি মদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে:৭৫০ মি.লি.-এর ১২টি বোতল (এসি ব্ল্যাক- ৩টি, স্টার্লিং রিজার্ভ B7- ২টি, বাকার্ডি লিমন- ৭টি) = ৯ লিটার।৩৭৫ মি.লি.-এর ৩৬টি বোতল (এসি ব্ল্যাক- ২৪টি, রয়্যাল স্ট্যাগ- ১২টি) = ১৩.৫ লিটার।
​বিয়ার: অন্য একটি প্লাস্টিক বস্তা থেকে ‘গোল্ড ফ্লো’ (GOLD FLOW) ব্র্যান্ডের ৩০টি ক্যান (প্রতিটি ৫০০ মি.লি.) থেকে মোট ১৫ লিটার বিয়ার উদ্ধার করা হয়।
অভিযানে অভিযুক্ত আসামির নাম আমজাদ হোসেন ওরফে বিটু (৫০)। সে মধ্য কাজিরবাগ এলাকার গোলাম সরওয়ার ও রহিমা বেগমের ছেলে। তবে অভিযানকালে সে সটকে পড়ায় তাকে পলাতক দেখানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত