সোমবার, মার্চ ২৩, ২০২৬

সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ বিশেষ অভিযানে শিশু উদ্ধার ৩ অপহরণকারী গ্রেফতার

আপডেট:

গত ২৩/০৮/২০২৫ইং তারিখ বেলা ১৫.০০ ঘটিকার সময় ২নং আসামী মোঃ শফি উল্লাহ প্রঃ জীবন (৫৪) এর পরিকল্পনা মোতাবেক ১নং আসামী মোঃ নিশান ডবলমুরিং থানার বেপারীপাড়াস্থ জনৈক আসলাম মিয়ার ভাড়াঘর হতে শরীফা বেগম (২৩) এর ১৮ মাস বয়সী শিশু কৌশলে অপহরণ করে অজ্ঞানস্থানে নিয়ে যায়। পরবর্তীতে নিখোঁজ শিশুর মাতা শরীফা বেগম ডবলমুরিং থানায় হাজির হয়ে তার ১৮ মাস বয়সী শিশু অপহরণের বিষয়ে এজাহার দায়ের করলে ডবলমুরিং মডেল থানার মামলা নং- ২৩, তারিখ- ২৪/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৭/৩০ রুজু হয়। ডবলমুরিং থানা অফিসার ইনচার্জ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই, সঞ্জয় শর্মা, এসআই/মুহাম্মদ মোশাররফ হোসাইন, এএসআইআব্দুল হাই বাবলু এবং এএসআই মনজুর আলম মজুমদারদের, সমন্বয়ে ডবলমুরিং থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়ে তড়িৎ প্রদক্ষেপে ২৪/০৮/২০২৫ খ্রি. খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে শিশু ভি আয়াতকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে এবং অপহরণের ঘটনায় জড়িত থাকায় মোঃ শফি উল্লাহ প্রঃ জীবন (৫৪), মোঃ বেলাল উদ্দিন সোহেল (২৯) ও, ফারজানা আক্তার রিয়া (১৬)
গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ কালে জানা যায় যে, গ্রেফতারকৃত শফি উল্লাহ জীবন বাদীনির স্বামীর ভগ্নিপতি, ফারজানা আক্তার রিয়া তার ভাগ্নি, মোঃ বেলাল উদ্দীন সোহেল তার ভগ্নিপতির ১ম ঘরের সন্তান এবং পলাতক আসামী নিশান ভাগিনা। কিছুদিন পূর্বে শফি উল্লাহ জীবনের ২য় স্ত্রী তথা বাদীনির ননদ আয়েশা বেগম এর ডির্ভোস হয়। শফি উল্লাহ জীবনের ধারনা উক্ত ডির্ভোসের সাথে বাদীনির পরিবার জড়িত ছিল। তাই উক্ত ডিভোর্সের প্রতিশোধ নিতেই আসামী শফি উল্লাহ জীবনের পরিকল্পনা করে শিশুটিকে অপহরণের পরিকল্পনা করে তার ছেলে পলাতক আসামী নিশান গত ২৩/০৮/২০২৫ইং তারিখ বেলা ১৫.০০ ঘটিকার সময় বেপাড়ীপাড়াস্থ তার মামার বাসা তথা বাদীনির বাসায় বেড়াতে আসে। একপর্যায়ে আসামী নিশান (২০) কৌশলে শিশু ভিকটিম আয়াতকে অপহরণ করে নিয়ে তার ছোট বোন ফারজানা রিয়ার সহযোগিতায় শিশুকে তাদের সৎ ভাই সোহেলের বাসায় লুকিয়ে রেখেছিল। শিশু অপহরণের ঘটনাটি এলাকায় ভয় তৈরি হয়। পুলিশের তড়িৎ পদক্ষেপে জনগনের মধ্যে স্বস্তি ফিরে আসে। পুলিশের এই উদ্ধার অভিযানে সেবায় পুলিশ প্রমান করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত