ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে একযোগে‘মৌনমানববন্ধন’ কর্মসূচিপালনকরেছেনসংবাদকর্মীরা।‘আগুনের মধ্যে’ থেকেও দায়িত্বরত ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে শুক্রবার বিকাল ৪টা থেকে ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে সাংবাদিকরা আধা ঘণ্টার বেশি সময় কাঁধে-কাঁধ মিলিয়ে দাঁড়ান।তাদের হাতে ছিল প্ল্যাকার্ড; যাতে লেখা ছিল ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সাংবাদিকরা লক্ষ্যবস্তু নন’, ‘সাংবাদিক হত্যা বন্ধ কর, ‘সাংবাদিকতা জরুরি’, ‘গাজার সাংবাদিকদের সঙ্গে সংহতি’ ইত্যাদি স্লোগান।ফিলিস্তিনে ইসারায়েলের আগ্রাসন শুরুর পর গত দুই বছরে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সামরিক অভিযানের সময় বারবার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।ঢাকায় মানববন্ধন হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। মানববন্ধনের সমাপ্তি ঘটে গাজায় নিহত সংবাদকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে।মানববন্ধনে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিকদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, “গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। সাংবাদিকরা সাধারণ নাগরিক, যারা সংঘাতপূর্ণ এলাকা থেকে তথ্য জানানোর পেশাগত দায়িত্ব পালন করেন। তাদেরকে কোনোভাবেই ঘটনার শিকারে পরিণত করা যাবে না।গত ২৫ আগস্ট গাজার খান ইউনিসে এক হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত পাঁচ সাংবাদিকের জন্য শোক প্রকাশ করা হয় প্রতিবাদ কর্মসূচিতে।মানববন্ধন থেকে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সংবাদকর্মীরা।

