মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

অতীত কথা চিন্তা করে জাতীর কাছে ক্ষমা চাইতে জামায়াতকে বলেন : জয়নাল আবেদিন ফারুক

আপডেট:

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীকে অতীতের ইতিহাসের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জামায়াতের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন। জনগণের কাছে ক্ষমা চান। অতীতের ইতিহাসে দোষ-ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন। একদিকে বলেন পিআর না হলে নির্বাচনে যাবো না, অন্যদিকে বলেন গণভোট না হলে নির্বাচনে যাবো না।তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সাথে আঁতাত করে এই সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে। আর নির্বাচনকে বানচাল করার জন্য নানা পদ্ধতি, নানা কায়দা, পিআর, মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত