এম,এ,কাসেম লক্ষ্মীপুরে প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনগণ মাদকের সহজলভ্যতা রয়েছে বলে দাবী করে বলেন মাদক কারবারি দের গ্রেফতার করে শাস্তি আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা ছেয়েছে।
মাদক আসক্ত বাবার দায়ের কোপে শিশু সন্তান নিহত
আপডেট:

